1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

জুলাই সনদের দাবিতে শাহবাগে অবস্থান, যান চলাচল বন্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই সনদের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’।

শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে শাহবাগ এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের তৎপরতা দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সড়কের উপর ত্রিপল বিছিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন। আন্দোলনকারীরা সড়কের চারপাশে ব্যারিকেড তৈরি করায় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীরা বলেন, এখনও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যরা আন্দোলনে অংশ নিতে বাধ্য হয়েছেন। দাবি জানানো সত্ত্বেও কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

তাদের ভাষায়, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। আমরা গাছের ফুল নয়, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।”

তারা আরও বলেন, সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করা হলে তারা রাজপথ ছাড়বেন না। এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। তা না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ গড়ে তোলা হবে।”

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা স্লোগান দেন— “রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না”,
“অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট