1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত, আফসার আলী মন্ডল (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত -বৃহস্পতিবার (২৪জুলাই) দুপুরে নিজের জমিতে ধান লাগাতে গেলে তাকে সহ পাঁচজনকে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে জখম ও গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আফসার আলী মন্ডলের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় আফসার আলী (মঙ্গলবার) ভোর রাতে মৃত্যুবরণ করেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার ০৮ নং চেংমারী ইউনিয়নের, আবীরের পাড়া গ্রামের, আফসার আলী মন্ডলের সঙ্গে পাশ্ববর্তী ১৩ নং, গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়ার শাহজাহান, সামছুল এবং মর্জিনা গং-দ্বয়ের বিরোধ চলে আসছিলো। আফসার আলী মন্ডলের নামে জমির সমস্ত কাগজপত্রাদি ঠিক থাকলেও লালমিয়া এবং মনজুরুল ইসলাম নামে স্থানীয় দুই ব্যক্তি শাহজাহান, সামছুল গং-দ্বের উস্কে দিয়ে আফসার আলী মন্ডলের জমি দখলের চেষ্টা চালান। আফসার আলী মন্ডল, জমি রক্ষায় আদালতে ১৪৪/১৪৫ ধারার আবেদন করেন। এবং আদালত উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিবাদীদের নির্দেশ দেন। কিন্তু তবুও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা একাধিকবার জমি দখলের চেষ্টা করেন।
২৩ জুলাই ২০২৫ বুধবার আফসার আলী মন্ডল জমিতে গাছ লাগাতে গেলে প্রতিপক্ষ লালমিয়া এবং মনজুরুল পাশ্ববর্তী আকিজ বিড়ি ফ্যাক্টরি থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে আফসার আলীকে গাছ লাগাতে বাঁধা দেয়। পরে আফসার আলীর মেয়ে ৯৯৯, এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয়পক্ষকে থানায় ডেকে বসার পরামর্শ দেয়। উভয়পক্ষের লোকজন রাতে উপস্থিত হলে পুলিশ জমির কাগজপত্র এবং আদালতের নির্দেশনা এবং দখল স্বত্ব অনুযায়ী শাহজাহান এবং সামছুল গং-দ্বের উক্ত জমিতে ঝামেলা সৃষ্টি না করার পরামর্শ দেন। যেহেতু আফসার আলী ৬০/৭০ বছর ধরে জমির কাগজপত্র অনুযায়ী জমির দখলে আছেন। এজন্য চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাহজাহান, সামছুলকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। কিন্তু লালমিয়া এবং মনজুরুল পুলিশের সঙ্গে তর্কবিতর্ক সৃষ্টি করে জমি তারা নিজেরা চাষ করবেন জমিতে আসলে দুর্ঘটনা ঘটবে বলে হুমকি দিয়ে চলে যান।
এরপর দিন, (বুধবার) দুপুরে আফসার আলী, জমিতে পানি নিতে গেলে মনজুরুল এবং লালমিয়ার নেতৃত্বে ২০/৩০ জন লোক লাঠি সোটা দেশীয় অস্ত্র দিয়ে আফসার আলীকে মারতে শুরু করে। খবর পেয়ে আফসার আলীর মেয়ে আদুরী, ছেলে এরশাদ, ইকবাল, সাজু,মিনি বেগম সহ কয়েকজন তাকে উদ্ধারে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। এসময় দেশীয় ছোরা দিয়ে আফসার আলীকে মনজুরুল সহ কয়েকজন এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) হাফিজ বলেন, মারামারির ঘটনার দিনেই মামলা রেকর্ড করে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। এখন এটা হত্যা মামলায় রুপান্তরিত হবে।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, মনজুরুল আর লাল মিয়া, যদি পুলিশ এবং স্থানীয়দের কথা শুনতো তাহলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। নিজেদের স্বার্থে জলঘোলা করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে তারা। এ রিপোর্ট লেখা অবধি আফসার আলীর মরদেহের পোস্ট মর্টেম চলছে।এদিকে নিহত পরিবার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।##২৯-৭-২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট