1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা ভাঙ্গুড়ায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড কাতার-আমিরাত-কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা

শিগগিরই শির আমন্ত্রণে চীন যেতে পারেন ট্রাম্প

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি শিগগিরই চীন সফরে যেতে পারেন। তাদের এই সাক্ষাৎ দুই পরাশক্তি প্রতিদ্বন্দ্বীর মধ্যে চলমান বাণিজ্য ও নিরাপত্তা উত্তেজনা মোকাবিলায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে।

হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি আমাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভবত আমরা খুব বেশি দেরি না করেই সেই সফরটি করবো। কিছুটা সময় বাকি আছে, তবে বেশি দেরি নয়। অনেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা খুব শিগগিরই সেই সিদ্ধান্তগুলো নেবো।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ও শির সহকারীরা এ বছর ট্রাম্পের পরবর্তী এশিয়া সফরের সময় দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা করছেন।

যদিও এখনো চূড়ান্ত কোনো সফরসূচি নির্ধারণ হয়নি, তবে এশিয়া মহাদেশে ট্রাম্পের আরও সফর অন্তর্ভুক্ত আছে। সেটা হতে পারে পারে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের সময় অথবা ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ওই সম্মেলনের ফাঁকে ডে কোনো বৈঠক।

আরেকটি সম্ভাব্য সফর হতে পারে ৩ সেপ্টেম্বর, বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় যোগদান। এই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও অংশগ্রহণের কথা রয়েছে।

ট্রাম্প ও শি কিংবা ট্রাম্প ও পুতিনের মধ্যে এই বৈঠক হতে পারে জানুয়ারি ২০ তারিখে যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের পর তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।

হোয়াইট হাউজ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট