1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা

ঈশ্বরগঞ্জে নিজস্ব অর্থায়নে বিএনপি নেতার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা স্থাপন

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের স্বাস্থ্যসেবাকে নিরাপদ, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবস্থাপনায় রূপ দিতে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনসহ একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক,শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

সোমবার (২১ জুলাই) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সকল স্থানে বসানো হয়েছে মোট ৩০ টি উন্নতমানের সিসি ক্যামেরা,যার মাধ্যমে হাসপাতালের কার্যক্রম থাকবে সর্বক্ষণিক নজরদারিতে। এছাড়া হাসপাতালের পরিত্যক্ত ভবন ও আশপাশের এলাকায় পর্যাপ্ত লাইট স্থাপনের কাজো শুরু হয়েছে,যাতে রাতেও নিরাপদে চলাচল ও সেবা গ্রহণ করা যায়।

ইঞ্জিনিয়ার মাজেদ বাবু বলেন,আমি মনে করি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ হাসপাতালে প্রতিদিন অসংখ্য গরীব, অসহায়, মানুষ আসে সেবা নিতে। তাদের যেন কোনোরকম হয়রানির শিকার হতে না হয়,সে চেষ্টাই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি জানান, তার উদ্যোগের প্রথম ধাপে ৪০ কেভিএর একটি জেনারেটরের মাধ্যমে অপারেশন থিয়েটার (OT),লেবার রুম ও ওয়ার্ডগুলোর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এর ফলে হাসপাতালের ল্যাব এবং সার্জিক্যাল কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে।
শুধু অবকাঠামোগত উন্নয়নেই থেমে থাকেননি এই সমাজসেবক নেতা। হাসপাতালের পরিবেশকে নেশাগ্রস্ত, দালাল ও অপরাধমুক্ত করতে তিনি দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। তিনি বলেন সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো মহিলা দালাল ও মাদকসেবীদের অবাধ বিচরণ। এদের প্রতিরোধ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। তাদের সঙ্গে জড়িত কিছু অসাধু ডায়াগনস্টিক সেন্টার ও সিলগালা করা হবে।
তিনি আরও বলেন,যেসব কোম্পানির দালাল রয়েছে, তারা সাবধান হোন।জনগণের স্বাস্থ্য নিয়ে ব্যবসা করার দিন শেষ। আপনাদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল প্রশাসনের দিকেও স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন মাননীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, এই হাসপাতাল কোনো ব্যাক্তিগত মালিকানার জায়গা নয়,এটি ঈশ্বরগঞ্জ বাসীর। এর খাবার, ওষুধ ও সেবার প্রাপ্তি নিশ্চিত করতে হলে আপনাকে ও জবাবদিহির আওতায় আসতে হবে। আপনি সিসি ক্যামেরা স্থাপন ঠেকাতে চাইলেও আমরা জানিয়ে দিতে চাই সময়ের দাবি জবাবদিহি।
স্থানীয়রা এই পদক্ষেপকে ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী বলে আখ্যা দিয়েছেন। হাসপাতালের এক রোগীর স্বজন বলেন আগে ভয়ে হাসপাতালের দিকে তাকাতাম, এখন আশায় তাকাই। আজকের উদ্যোগ আমাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছে।
বিএনপির এই নেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানান আমরা হাসপাতালে দৃশ্যমান পরিবর্তন চাই।
স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। এটি শুধু একটি কাজ নয়, এটি আমাদের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট