1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ইসরায়েলি হামলায় গাজায় আরও নিহত-৬৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসা সূত্রগুলো। একইসাথে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহর কিছু অংশে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করেছে।

সোমবার ইসরায়েল দক্ষিণ ও পূর্ব দেইর আল-বালাহতে স্থল অভিযান শুরু করে। শহরটিতে ইতোমধ্যে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এর আগে রোববার ইসরায়েলি সেনাবাহিনী ঐসব এলাকার বাসিন্দাদের স্থান ত্যাগের জন্য নির্দেশ দেয়, যার ফলে হাজার হাজার মানুষ ভূমধ্যসাগরের উপকূল ও দক্ষিণে খান ইউনুসের দিকে পালিয়ে যায়।

রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণে বাড়ি ও মসজিদে আঘাত হানে, এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম দেইর আল-বালাহ থেকে জানান, সোমবার সকালে যখন ইসরায়েলি ট্যাঙ্কগুলো এলাকায় ঢোকে, তখন গুলির শব্দ শোনা যাচ্ছিল।

তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি পুরো শহরটি ইসরায়েলি হামলার কবলে।” “গত রাতে আমরা ঘুমাতে পারিনি। ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত ছিল। যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও নৌবাহিনীর গানবোট থেকে একাধিক আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। শহরের আরও তিনটি স্কয়ার ধ্বংস করে দেয়া হয়েছে, বসতবাড়িগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, অনেক বাসিন্দা গাধার গাড়ি ও অন্যান্য পরিবহনের মাধ্যমে পালিয়ে গেছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজাররিক বলেন, দেইর আল-বালাহ’তে জাতিসংঘের দুটি গেস্টহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সংশ্লিষ্ট পক্ষগুলোকে ঐসব ভবনের অবস্থান সম্পর্কে আগে থেকেই জানানো হয়েছিল। তিনি বলেন, “এইসব স্থান — অন্যান্য বেসামরিক স্থাপনার মতোই — সুরক্ষিত রাখা উচিত, নির্বিশেষে সেখানে সরিয়ে নেওয়ার আদেশ থাকুক বা না থাকুক।”

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর আগেই দেয়া স্থানত্যাগের হুমকির কারণে প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি ইতোমধ্যে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা দেইর আল-বালাহ’তে প্রবেশকারী ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট