1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা

ঈশ্বরগঞ্জে ১৮৪টি মসজিদ-মাদ্রাসায় ইমাম- মুহতামিমদের হাতে মাজেদ বাবুর অনুদান প্রদান

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):প্রতিনিধিঁঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিব,মুহতামিম ও সভাপতিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১৮৪টি মসজিদ ও মাদ্রাসার  প্রতিনিধিদের মাঝে নগদ অনুদান বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
প্রতিটি মসজিদে ৫ হাজার করে টাকা এবং প্রতিটি মাদ্রাসায় ১০ হাজার করে টাকা সাদা খামে করে অনুদান প্রদান করা হয়। অনুদানপ্রাপ্তদের মধ্যে ছিলেন মসজিদের ইমাম, খতিব, সভাপতি এবং মাদ্রাসার মুহতামিম ও সভাপতিরা।
প্রধান অতিথি মাওলানা খন্দকার আবুল ফজল বলেন,
মসজিদ-মাদ্রাসার উন্নয়ন মানে সমাজের নৈতিক ভিত্তি দৃঢ় করা। যারা আল্লাহর ঘর ও দীনি শিক্ষার প্রতিষ্ঠানকে ভালবাসেন, তারা মানবতার সেবক। এ অনুদান শুধু টাকা নয়, বরং এটি ইসলামপ্রিয়তার এক আলোকদ্যুতি।
ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বক্তব্যে বলেন,
মসজিদ-মাদ্রাসা আমাদের ইমাম ও আমলের কেন্দ্র। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের ঈমানী দায়িত্ব। ইসলামের প্রচার ও প্রসারে যারা কাজ করছেন, তারা সবচেয়ে সৌভাগ্যবান।
মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য। আমি সবসময় চেষ্টা করি ধর্মীয় ও সামাজিক সকল শ্রেণিকে নিয়ে একসাথে এগিয়ে যেতে। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। দলের তৃণমূলের প্রতিটি নেতাকর্মী আমার শক্তি ও সাহস। ইনশাআল্লাহ আমরা জনগণের কল্যাণে ও ন্যায়ের পথে অটুট থাকবো। মাজেদ বাবু তার সংগঠনের নেতা-কর্মীদের হুশিয়ারি করে বলেন কেউ যদি দুর্নীতি বা অনিয়ম করে,তাহলে দয়া করে আমাকে জানাবেন। আমার কোন নেতাকর্মী অন্যায় বা দুর্নীতিতে জড়িত থাকলে, প্রমাণ পেলে তাকে ছাড় দেওয়া হবে না তিনি স্পষ্টভাবে জানান এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদী, মুফতি মাহমুদুল হক আজিজী, মুফতি আহসানুল্লাহ কাসেমী এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ভূইয়া মনি,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মো.আতিকুর রাজ্জাক ভূঞা হিরা,যুগ্ন আহবায়ক মো.শরীফ আহমেদ জায়েদী,ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.কামাল হোসেন সরকার,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.হায়দার আলী,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো.নূরে আলম জিকু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব আলম কাজল, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর
 নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে বলেও মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট