1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাগাছা হাটের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়।
সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামের
সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড.আব্দুর ছাত্তার,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান,পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন,শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু,পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বক্তব্য বলেন, দীর্ঘ ১৭ বছর একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমরা নির্বাচন, সন্ত্রাস, গুম ও খুনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই। এই সরকার ছত্রছায়ায় থেকে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে বিএনপি ও বিএনপি নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রের রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট