1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ভাঙ্গুড়ায় ইউএনওর স্বেচ্ছাচারিতা ও অনিয়মে প্রকল্প বাস্তবায়নের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,ভাঙ্গুড়া প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ার ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা ও টিআর কর্মসূচির প্রকল্পে বরাদ্দকৃত অর্থের ব্যবহার নিয়ে উঠেছে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলমের  বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। উপজেলা অফিসের সরবরাহকৃত তথ্য অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে “কাজের বিনিময়ে টাকা” (কাবিটা- নগদ অর্থ ) কর্মসূচির আওতায় ১৭টি প্রকল্পে ৮৬ লাখ ৭ হাজার ৮১৫ টাকা এবং (টিআর) কর্মসূচির আওতায় ৩৮টি প্রকল্পে ৮৪ লাখ ৭৪ হাজার ৯৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাবিটা ও টিআর প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। কিন্তু অভিযোগ উঠেছে, প্রকল্পের সভাপতি ইউএনও মোছা. নাজমুন নাহার কৌশলে জনগণের এই প্রকল্পের অর্থ (কাবিটা) উপজেলা পার্ক চত্বরে মাঠ ভরাট করণে ১০ লক্ষ ৬০ হাজার টাকা, (টিআর) উপজেলা পার্কের খেলাধুলার সরনজাম স্থাপন, ৩লক্ষ ৫০ হাজার টাকা,উপজেলা পরিষদ চত্তর সৌন্দর্য বন্ধন করণে ৩ লক্ষ্য ৫০ হাজার টাকা, উপজেলা অফিসার্স ক্লাব সংস্কার করণে  ৬০ হাজার ৯৯৪ টাকা  ব্যবহার করা হয়েছে যা কর্মসূচির মূল  উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
স্থানীয়দের অভিযোগ, দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত অর্থকে নিজের খেয়ালখুশিমতো ব্যয় করা সরকারের নীতিমালার পরিপন্থী। তারা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদন্ত দাবি করেছেন।
প্রকল্প পিআইসি আব্দুল হাকিম বলেন,উপজেলা অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন খেলার কোট পাকা করেছি ও কয়েকটি চেয়ার কিনেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলম বলেন, উপজেলা অফিসার্স ক্লাব সংস্কার,উপজেলা পরিষদ চত্তর সৌন্দর্য বন্ধন করণসহ সকল প্রকল্পই জন গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার  বলেন, নিয়ম অনুযায়ী প্রকল্প দেওয়া হয়েছে এবং সেই প্রকল্পের টাকা ব্যয় করা হয়েছে। এ প্রকল্প গুলো ও আমার মনে হয়েছে জনগুরুত্বপূর্ণ। তবে সচেতন মহলের দাবি,এসব অনিয়ম বন্ধ করে প্রকল্পগুলো যেন প্রকৃত উপকারভোগীদের জন্য ব্যবহার হয়,তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট