1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাটগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির মির্জাপুরে যুবলীগ নেতার আদালতে আত্মসমর্পণ ডিএনসির অভিযানে চোলাইমদ,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’ সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা

গুপ্ত সংগঠনের অপতৎপরতা ও জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ 

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং গোপন অপতৎপরতায় অভ্যস্ত কিছু গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।

নেতারা বলেন, “যখন আমরা রাজপথে আন্দোলন করেছি, তখন কোনো গুপ্ত সংগঠনের অস্তিত্ব ছিল না। এখন তারা কোথা থেকে আসে, কার মদদে এভাবে মাঠে নামে, তা খতিয়ে দেখতে হবে।”

তারা আরও বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যারা অবমাননা করেছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।”

পথসভায় বক্তারা আরও দাবি করেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার পেছনে থাকা প্রকৃত দায়ীদের বিচারের দায়িত্ব একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নিতে হবে। ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট