1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

ট্রিপল সেঞ্চুরিতে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম মুল্ডার

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরির অনন্য নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ধরা দেয় তার এই অর্জন।

টেস্ট নেতৃত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ম্যাচের প্রথম দিনই গড়েন মুল্ডার। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করে আগের রেকর্ডটি গড়েছিলেন নিউ জিল্যান্ডের গ্রাহাম ডাউলিং।

২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে মুল্ডার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ২৯৭ বলে। ক্রিকেটের অভিজাত সংস্করণে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এটি। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ডটি ভারতের ভিরেন্দার শেবাগের।

এই দুজন ছাড়া তিনশর কম বলে ট্রিপল সেঞ্চুরি নেই আর কারও। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ৩১০ বলে তিনশ ছুঁয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন মুল্ডার।

২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের ২৭৭ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে আগের সর্বোচ্চ ইনিংস।

২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে হাশিম আমলার অপরাজিত ৩১১ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মুল্ডারের। ৩১১ থেকে ব্লেসিং মুজারাবানিকে চার মেরে নতুন চূড়ায় পা রাখেন ২৭ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।

এই টেস্টে মুল্ডার অধিনায়কত্ব পান হঠাৎ করেই। মূল অধিনায়ক টেম্বা বাভুমার চোটে জিম্বাবুয়ে সফরে প্রথমে নেতৃত্ব পেয়েছিলেন কেশাভ মহারাজ। প্রথম টেস্টের পর তিনিও চোট নিয়ে ছিটকে পড়ায় দায়িত্ব পড়ে মুল্ডারের কাঁধে।

এর আগে স্বীকৃত ক্রিকেটে তার নেতৃত্বের একমাত্র অভিজ্ঞতা ছিল ২০২২ সালে ইংল্যান্ডে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের কোয়ার্টার-ফাইনালে কেন্টের বিপক্ষে লেস্টারশায়ারের অধিনায়কত্ব করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট