
দামুড়হুদা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলায় আওতাধীন আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত খাদিমপুর ইউনিয়নের পাঁচ কমলাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক অন্তরের বাড়িতে অনশন করেছেন প্রেমিকা লতা আক্তার। গত বৃহস্পতিবার থেকে পাঁচ কমলাপুর গ্রামে স্কুল পাড়ায় ওল্টুর ছেলে অন্তরের বাড়িতে অবস্থান করেন প্রেমিকা লতা। লতা আলোকদিয়া ইউনিয়নের আনসার ক্যাম্প পাড়ায় ইসরাইলের হোসেনের মেয়ে প্রেম অন্তরের পরিবার বিষয়টি মানতে নারাজ। অন্তর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। মেয়েটিকে বিভিন্ন পার্কে নিয়ে বেড়াতে যাই।
গত ৬ ফেব্রুয়ারি আমিও অন্তর ঝিনাইদহ একটি পার্কে বেড়াতে যায় স্থানীয় লোকজন ধরে বিয়ে দিয়ে দেয়। এভাবেই চলতে থাকে তাদের সম্পর্ক। অন্তর সেনাবাহিনীতে চাকরি করে, ইতিমধ্যে অন্তর তার পরিবারের চাপের কারণে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মেয়েটি হঠাৎ শুনতে পায় অন্তর ছুটিতে বাড়িতে এসেছে এই খবর পেয়ে মেয়েটি অল্টুর ছেলে অন্তরের স্ত্রীর দাবিতে তার বাড়িতে অনশন করছি। অন্তরের মা ফাতেমা খাতুন বলেন ওই মেয়ে পরিকল্পিতভাবে সেখানে আমার ছেলের বেড়াতে নিয়ে যায় নিজে আত্মীয় স্বজনের মাধ্যমে আটক করে মারধর করে এবং জোর করে বিবাহ দিয়ে দেয় এই মেয়ের বিয়ে মানতে আমি রাজি না।
Leave a Reply