1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

সৈয়দপুরে সমন্বয়ক পরিচয়ে ৩ সাংবাদিকে লাঞ্ছিত করার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

সৈয়দপুর প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমিতে আওয়ামী লীগ নেতার বহুতল ভবন নির্মাণের তথ্য সংগ্রহকালে সমন্বয়ক পরিচয়ে সাংবাদিকের পেশাগত কাজে বাঁধা ও ফেসবুকে ভিডিও পোস্ট করে মানহানি করায় তীব্র প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ‌। আজ সোমবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই তিন সাংবাদিক।

লিখিত বক্তব্যে প্রতিদিনের সংবাদের সৈয়দপুর প্রতিনিধি মো. জহুরুল ইসলাম খোকন বলেন, গতকাল রবিবার (২৯জুন) আমাদের নিয়ে একটা ভিত্তিহীন ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। এসআরএস নামের একটা ফেসবুক একাউন্ট থেকে এটা পোস্ট করা হয়। যা অনেকে না বুঝেই লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন। বিরুপ মন্তব্য করার আগে প্রকৃত ঘটনা জেনে নেয়াই নৈতিক ও বুদ্ধিমানের কাজ। কিন্তু পোস্টকারীর মতই একতরফা নির্বুদ্ধিতা ও অভদ্রতার পরিচয় দিয়েছেন সকলে। এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই প্রকৃত ঘটনা তুলে ধরা প্রয়োজন মনে করছি।

তিনি আরও বলেন, শহরের নিচু কলোনী এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে আমিসহ সিনিয়র সাংবাদিক এম এ করিম মিস্টার (দৈনিক মানব জমিন) ও এম আর রাজু আহমেদ (দৈনিক ঘোষণা) রোববার দুপুরে ঘটনাস্থলে যাই। সেখানে রেলওয়ের বিশাল জমি দখল করে অবৈধ বহুতল ভবন নির্মাণ করছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তারিক। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাই এবং স্থাপনার ছবি নেয়াসহ ওই বাড়ির একজন মহিলার সাথে কথা বলে আমরা চলে আসার সময় এক যুবক এসে উপস্থিত হয়। সে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে হঠাৎই উগ্রতা প্রকাশ করে বলে আপনারা এখানে কেন এসেছেন? দ্রুত চলে যান। এই বলে সে চরম উত্তেজিত হয়ে প্রবল হটকারী আচরণ করে।এতে আমরা বলি যে, তুমি যদি সমন্বয়কই হও তাহলে তো আওয়ামী লীগকে তাড়ানো ও পুলিশকে পিটানোর কাজ তোমরা করেছ। তা এখন এখানে একজন আওয়ামী লীগ নেতা রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলছে সেক্ষেত্রে নির্বিকার কেন? তবে কি কোন কিছুর বিনিময়ে তাকে পূনর্বাসন করছো? তার অবৈধ কাজ সম্পাদনে সহযোগিতা করছো? এমন প্রশ্নে সে মব ভায়োলেন্স সৃষ্টির পায়তারা করে। এতে আমরা তার সাথে কোন রকম বিতন্ডায় না জরিয়ে ফিরে আসি।আমাদের অগোচরে তার সাথে কথোপকথনের ভিডিও মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমাদেরকে ভূয়া সাংবাদিক আখ্যায়রিত করে। যা সম্পূর্ণভাবে বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ।
পরে জানতে পেরেছি যে, ওই যুবক স্থানীয় মইন ড্রাইভারের ছেলে সজিব। সে লাখ টাকা নিয়ে সমন্বয়ক পরিচয়কে ব্যবহার করে ওই আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেয়ার দায়িত্ব নিয়েছে। বিষয়টা রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে, রেলওয়ে আইডাব্লু অফিসের লোকজন গেলে তাদের সাথেও ওই যুবক একই ভাবে অসৌজন্যমূলক আচরণ করেছে। তার এহেন অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং এই অপরাধের বিচার চাই।  ডিজিটাল আইনে তাকেসহ যারা বিষয়টা না জেনেই শেয়ার, কমেন্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতির কথা জানান তিনি।
এ সময় ভুক্তভোগী অপর দুই সাংবাদিক এম এ করিম মিস্টার (দৈনিক মানব জমিন) ও এম আর রাজু আহমেদ (দৈনিক ঘোষণা) উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট