1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ রাজাপুরে মহান মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণিল সাজে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মে দিবস বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ৪৫ জনের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত শুরুর পর কয়েক দিনের মধ্যেই ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৪৫ জন নিহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (৩০ জুন) সংবাদ মাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পাকিস্তানে বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে। যেখানে ২১ জন নিহতের মধ্যে ১০ জনই শিশু।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাত উপত্যকায় ১৪ জন মারা গেছেন, যেখানে মিডিয়া জানিয়েছে একটি আকস্মিক বন্যা নদীর ধারে অবস্থানরত পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে যায়।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে, যা ভারতের সীমান্ত ঘেঁষে অবস্থিত, বুধবার থেকে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে আটজন শিশু, যারা ভারী বৃষ্টির সময় দেয়াল বা ছাদ ধসে পড়ে মারা যায়, আর বাকি প্রাপ্তবয়স্করা আকস্মিক বন্যায় প্রাণ হারান।

সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশে মৌসুমি বৃষ্টিপাত-সংক্রান্ত আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে যে, অন্তত শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি এবং সম্ভাব্য আকস্মিক বন্যার ঝুঁকি থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট