1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় মাদকবিরোধী অভিযান ২ জনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুরে ধর্মান্তর ও বিবাহ: নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করলেন জনতা রানি হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না হলেও দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প এপ্রিলে জ্বালানি আমদানি বাড়ছে, কোন দেশ থেকে কী পরিমাণ আসছে ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএনসির অভিযানে শেরপুরে ৫ মাদকসেবী আটক,আদালতে দণ্ড লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড মাদারীপুরে নতুন ডিসি হিসাবে মর্জিনা আক্তারকে পদায়ন মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষণ “আহত চালক অবস্থা সংকটাপন্ন আবারো পেতে যাচ্ছে এসএসসি পরিক্ষা কেন্দ্র নকল সিন্ডিকেটের শির্ষে ডিমলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ কাহালুতে স্ট্রবেরির সাফল্য ২ বিঘা জমিতে শফিকুল ইসলামের দৃষ্টান্ত,অনুপ্রাণিত হচ্ছে কৃষক সমাজ কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি বগুড়ায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

পলাশবাড়ী পৌরসভার ২৪ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। এতে ৫৬ লাখ টাকার উদ্বৃত্ত দেখানো হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার। বাজেট উপস্থাপন করেন সহকারী প্রকৌশলী মো. মর্তুজা ইলাহী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহম্মেদ খান, সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, অধ্যক্ষ গোলাম মোস্তফা, বিএনপি নেতা আব্দুস সামাদ মণ্ডল, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, যুব জামায়াত সভাপতি শামীম হাসানসহ রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাজেটে পৌরসভার অবকাঠামো ও নাগরিকসেবা উন্নয়নে বেশ কিছু প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

পলাশবাড়ী পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীতকরণ ২০ কিমি নতুন রাস্তা পাকাকরণ ও ৫ কিমি রাস্তা সংস্কার

৫ কিমি নতুন ড্রেন নির্মাণ পৌর এলাকায় ৩০০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন আধুনিক পৌর ভবন ও কিচেন কাম সুপার মার্কেট নির্মাণ ময়লা সংগ্রহে ভ্যান সার্ভিস, ডাস্টবিন ও ডাম্পিং স্টেশন স্থাপন শহরের প্রবেশপথে ৪টি স্বাগত গেট ও পশু জবাইখানা নির্মাণ যানজট নিরসনে বাস ও অটো-সিএনজি স্ট্যান্ড তৈরি

বক্তারা বলেন, জনসম্পৃক্ততা বাড়িয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এতে প্রকল্পগুলো হবে টেকসই ও জনবান্ধব।

বর্তমানে পৌর এলাকায় অনেক সড়ক কাঁচা ও চলাচলের অনুপযোগী। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্জ্য ব্যবস্থাপনায়ও রয়েছে বিশৃঙ্খলা। শহর কেন্দ্রে যানজট দিন দিন প্রকট হচ্ছে।

বিগত অর্থবছরে বাজেট ছিল প্রায় ২৩ কোটি টাকা। এ বছর বাজেট কিছুটা বাড়লেও বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। স্থানীয়দের প্রত্যাশা—নতুন বাজে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট