1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

চুক্তি সই করতে গিয়ে কাঁদলেন পগবা

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

গত বছরের নভেম্বরে জুভেন্টাস ছেড়ে যাওয়ার পর থেকেই বেকার ছিলেন পল পগবা। দ্বিতীয় মেয়াদে সেখানে থিতু হতে পারেননি বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার।

অবশেষে বেকারত্ব ঘুচল তার। ফ্রি ট্রান্সফারে ইতালিয়ান ফুটবল ছেড়ে তিনি ফিরছেন নিজ দেশে। পাড়ি জমাচ্ছেন ফরাসি ফুটবলে।

ফ্রেঞ্চ লিগ আঁ-র ক্লাব এএস মোনাকো গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পগবার চুক্তি সইয়ের ভিডিও পোস্ট করেছে। ভিডিওর আবহসংগীতে বাজছে বেদনাবিধুর এক গান। কারণ, পগবা যে চুক্তি সইয়ের সময় অঝোরে কেঁদেছেন!

ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের দুচোখ বেয়ে পানি পড়েছে টেবিলেও। কিছুক্ষণ হাত দিয়ে মুখও ঢেকে ছিলেন। তা দেখে পাশে থাকা দুই ব্যক্তি পিঠ চাপড়ে তাকে শান্ত করার চেষ্টা করে গেছেন। খুব সম্ভবত তাদের একজন পগবার আপন কেউ, অন্যজন এএস মোনাকোর উচ্চপদস্থ কর্মকর্তা।

ভিডিওর ক্যাপশনে এএস মোনাকো লিখেছে, ‘পল পগবার জন্য এটি এক আবেগঘন মুহূর্ত।’

পগবা কেন এভাবে কান্নায় ভেঙে পড়লেন, তা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারছেন। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার আবার পেশাদার ফুটবলে ফিরতে পারবেন, তা কয়জন ভেবেছিলেন!

ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরনের ফুটবল থেক সাময়িক নিষিদ্ধ হন পল পগবা। সে সময় তিনি খেলতেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তদন্ত শেষে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা মেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট