1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

রোববার পরীক্ষায় বসছেন সেই আনিসা

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্ক 

মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে এসেও হলে ঢুকতে না পারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন।

শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আনিসার মা বলেন, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল (রোববার) পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফিরেছেন।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। তখন আনিসার মা ঘুমিয়েছিলেন, তাই তাকে বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে, কালকের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।

ঘটনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমার ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে।

প্রথম পরীক্ষা দিতে না পারা এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড বিষয়টি মানবিকভাবে দেখবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন। এ ছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জন শিক্ষার্থী। বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট