1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে: রুহুল কবির রিজভী

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৩৬ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টার:

আগামী জাতীয় নির্বাচন সময়মতো, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবারের নির্বাচন হবে জনগণের দাবি ও প্রত্যাশার প্রতিফলন। আমরা সব সময়ই একটি যৌক্তিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।
শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহের (তাহের ঠাকুর)-কে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার চিকিৎসার জন্য ব্যক্তিগত ও দলীয় পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার পতন সহ্য করতে না পেরে পার্শ্ববর্তী রাষ্ট্র ষড়যন্ত্রে নেমেছে। বিশেষ করে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার পর থেকে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক মহলের কিছু অংশ সক্রিয়।
তিনি বলেন, গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়নি। ১৬ বছর ধরে হাজারো নেতা-কর্মী নিপীড়নের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন, কারাবরণ করেছেন। কিন্তু আমরা শেখ হাসিনার দমন-পীড়নের কাছে মাথা নত করিনি। মিডিয়া কন্ট্রোল করে সরকার সব সময় সত্য আড়াল করার চেষ্টা করেছে। তাহের ঠাকুরের প্রসঙ্গে রিজভী বলেন, লোহার খাঁটিতে কাজ করে সংসার চালালেও তিনি দলের জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চাটমোহর উপজেলা শ্রমিক দলের নেতৃত্ব দিয়েছেন। তার এই মানবেতর অবস্থার খোঁজ নিয়ে তারেক রহমান সহানুভূতি জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতার নির্দেশ দিয়েছেন।
এ সময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতা আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহের ঠাকুরের রাজনীতিতে রয়েছে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। তিনি চাটমোহর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হিসেবে দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। সম্প্রতি তার অসুস্থতা ও মানবেতর জীবনযাপন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি নেতাকর্মীদের ওই নেতার খোঁজখবর নিতে এবং আর্থিক সহায়তা প্রদান করতে নির্দেশনা দেন।
ছবি: চাটমোহরে আবু তাহেরের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট