1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ভিনির গোলে বিশ্বকাপে আনচেলত্তির ব্রাজিল

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

কার্লো আনচেলত্তির অধীনে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে প্রথম জয় ও বিশ্বকাপ নিশ্চিত করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইতালিয়ান কোচকে। ঘরের মাঠ নেউ কুইমিকা অ্যারেনায় আজ বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। আর এই জয়ের সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের একমাত্র গোলটি করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল বল দখল ও রক্ষণে ভালো করলেও আক্রমণে ছিল নিষ্প্রভ। তবে আজ প্যারাগুয়ের বিপক্ষে সেই সমস্যা কাটিয়ে ওঠে আনচেলত্তির দল। ম্যাচের ৭৩ শতাংশ বলের দখল ছিল ব্রাজিলের। শট নিয়েছে ১১টি, যার চারটি ছিল লক্ষ্যে। প্যারাগুয়ে গোলের উদ্দেশ্যে শট নিতে পেরেছে মাত্র ৫টি।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে, ৪৪তম মিনিটে। কুনহার অ্যাসিস্টে গোল করে দলকে উল্লাসে ভাসান ভিনিসিয়াস জুনিয়র। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। বিরতির আগে এগিয়ে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে। একাধিকবার তারা গোলের কাছাকাছি গেলেও ব্যবধান বাড়াতে পারেনি।

এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট প্যারাগুয়ের। কনমেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে শীর্ষ ছয় দল। তালিকার সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৮ পয়েন্ট। ফলে বাকি দুটি ম্যাচ হারলেও ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট