1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 রনি রজব ,ভোলাহাট  প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ০৮ (আট) জন ব্যক্তি আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (৩ জুন)ভোর প্রায় সাড়ে ৪ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন হোসেনভিটা ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮জন (পুরুষ-০৪ জন, মহিলা-০৪ জন) ব্যক্তি অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ ফায়েক (২৮), পিতা-মোঃ গোলাব, গ্রাম-শেখালীপুর, পোষ্ট-চাঁপাইনবাবগঞ্জ, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

মোঃ আজিম সরদার (২৫), পিতা-আব্দুর রহমান সরদার, গ্রাম-ডোমরা, পোষ্ট-আমবাড়ীয়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা।

রুস্তম আলী (৪৪), পিতা-মোঃ শফির উদ্দিন, গ্রাম-বেলদহী, পোষ্ট-হরছুয়া, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫), পিতা-তোফাজ্জেল হোসেন, গ্রাম-চকমুক্তাপুর, পোষ্ট-মুক্তাপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী। দুঃখী দাস (৫৫), স্বামী-গোবরধন দাস, গ্রাম- হরিদেবপুর, পোষ্ট-তালন্দ, থানা-তানোর, জেলা-রাজশাহী।

মোছাঃ মিম খাতুন (১৯), স্বামী-আজিম উদ্দিন, গ্রাম-ডোমরা, পোষ্ট-আমবাড়ীয়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা।মোছাঃ রত্না আক্তার নুপুর (২২), পিতা-আতিকুর রহমান, গ্রাম-কাঞ্চনরানীপুর, পোষ্ট-কাঞ্চন, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।মোছাঃ নাদিরা খাতুন (৩৭), স্বামী-ইব্রাহিম, গ্রাম-পিছি বারইখালী, পোষ্ট-গুলশাখালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। উল্লেখ্য, উক্ত ঘটনার প্রেক্ষিতে ৩ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট