1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

শেষটাও ভালো হল না টাইগারদের, প্রাপ্তি ধবলধোলাই

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

বড় একটা স্কোর গড়েও হোয়াইটওয়াশটা আর ঠেকানো গেল না। পাকিস্তানের কাছে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে তুলেছে ১৯৬ রান। বড় স্কোর তাড়া করতে নেমেও ১৬ বল হাতে রেখে জিতেছে পাকিস্তান। ১৭.২ ওভারে ৩ উইকেটে তারা করেছে ১৯৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের মোহাস্মদ হারিস।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ওপেনিং জুটিতে ১০.৪ ওভারে আসে ১১০ রান। জুটি ভাঙে ৩২ বলে ৪২ রান করে তানজিদ ফিরলে। ৩ রান পরই ফিরেছেন পারভেজও। আউট হওয়ার আগে ৩৪ বলে ৬৬ রান করেছেন পারভেজ। মেরেছেন ৭টি চার ও ৪টি ছক্কা। এ ছাড়া লিটন দাস ১৮ বলে ২২, তাওহিদ হৃদয় ১৮ বলে ২৫ ও জাকের আলী ৯ বলে অপরাজিত ১৫ রান করেছেন।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। তবে সাইম আইয়ুব ও হারিসের ৯২ রানের জুটিতে জয়ের দিকে এগিয়ে যায় তারা। সাইম ২৯ বরে ৪৫ রান করে আউট হয়েছেন। ৮ চার ও ৭ ছয়ে ৪৬ বলে ১০৭ রান করে অপরাজিত ছিলেন হারিস। ১৩ বলে ২৬ রান করেছেন হাসান নেওয়াজ। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, একটি তানজিম সাকিব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট