1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

শাকিবের সাথে একই ফ্লাইটে কোথায় গেলেন মিষ্টি জান্নাত

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক:

জীবনের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। নায়কের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে- এমন খবরও চাউর হয়েছিল তখন। জানা যায়, শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী। সে থেকেই গুঞ্জন, চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী!

বিষয়টি নিয়ে তখন দুইয়ে দুইয়ে চার মেলান তাদের অনুরাগীরা; শাকিবের সঙ্গে নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের। বলে রাখা ভালো, ঢাকাই চিত্রনায়িকাদের মাঝে তিনিই একমাত্র চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত।

বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেছেন মিষ্টি জান্নাত; তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা। খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছিলেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে; সময়ই বলে দেবে সব।

এতসব গুঞ্জন জল্পনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল মিষ্টি জান্নাতকে। রোববার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছে তারা। সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, ‘লাভ লাভ’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

ছবিগুলো প্রকাশের সঙ্গেই মন্তব্যঘরে চারে চারে ষোল মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যঘরে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস- শবনম বুবলীদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।

তবে এ বিষয়টি ছাড়াও অনুরাগীদের অনেকে ভাবছেন, সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা। কিন্তু কোথায় যাচ্ছেন, তার কোনো তথ্য ছিল না পোস্টে। আর সেই উত্তরের অপেক্ষায় এখন তাদের ভক্ত-অনুরাগীরা; এখন দেখার বিষয় এ নিয়ে কী ব্যাখ্যা দেন এই দুই তারকা।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক। আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে এত এত গুঞ্জন-জল্পনা। সবশেষ মিষ্টির কথাতেই আসা যাক, ‘কিছু হলেও হতে পারে, সময়ই বলে দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট