1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

খাদ্যের অপেক্ষায় থাকা ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল গাজায় দুইটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমাণ অন্তত ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় আরও ২০০ জনের বেশি আহত হয়েছে। বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (০১ জুন) সকালে দক্ষিণ গাজার রাফাহ শহরে ত্রাণ বিতরণের সময় হাজার হাজার বেসামরিক মানুষের উপর ইসরায়েলি ট্যাংক গুলি চালায়, যেখানে অন্তত ৩১ জন নিহত হয় বলে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে।

এর কিছুক্ষণ পর, গাজা শহরের নেৎজারিম করিডোরের দক্ষিণে একটি অনুরূপ বিতরণ কেন্দ্রে গুলিতে আরও একজন নিহত হয় বলে টেলিগ্রামে এক বিবৃতিতে জানানো হয়।

এই ত্রাণ বিতরণ করছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), একটি বিতর্কিত সংস্থা যেটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত এবং যারা গাজায় তাদের ত্রাণ কার্যক্রমের প্রথম সপ্তাহেই বিশৃঙ্খলায় পড়েছে।

জিএইচএফ এর নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন সেনা জেক উডস বিতরণ শুরুর আগেই পদত্যাগ করেন। তিনি বলেন, “এই পরিকল্পনাটি মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা এবং স্বাধীনতার মানবিক নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে বাস্তবায়ন সম্ভব নয়।”

জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থা জিএইচএফ এর সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই সংস্থাকে নিরপেক্ষতা বিবর্জিত বলে অভিযুক্ত করেছে এবং বলেছে যে, এটি গাজার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের ঘোষিত সামরিক লক্ষ্য পূরণের একটি মাধ্যম।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি রোববার এক বিবৃতিতে বলেন, “ত্রাণ বিতরণ এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।”

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী বিতরণ কেন্দ্র বা তার আশপাশে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায়নি।

“সাম্প্রতিক ঘন্টাগুলোতে কিছু মিথ্যা প্রতিবেদন ছড়ানো হয়েছে, যার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্র এলাকায় গাজান বাসিন্দাদের উপর গুলি চালানোর গুরুতর অভিযোগ রয়েছে,” বলা হয় বিবৃতিতে।

জিএইচএফ এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, ইসরায়েলি সেনারা যখন ফিলিস্তিনিরা খাবার নিতে জড়ো হচ্ছিল তখন “সতর্কতামূলক গুলি” ছুড়েছিল। সংস্থাটি বহু মানুষের নিহত হওয়ার প্রতিবেদন অস্বীকার করেছে এবং তা “মিথ্যা প্রতিবেদন” বলে অভিহিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট