1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ফারুক আহমেদকে অপসারণের ঘটনা নিয়ে যা বললেন হাথুরুসিংহে

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

ফারুক আহমেদকে বিসিবি সভাপতি পদ থেকে অপসারণের ঘটনায় মুখ খুলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ থেকে তার বিদায়ের ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, মাঠে ও মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সব সময়ই গুরুত্বপূর্ণ।

দুই দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা হাথুরুসিংহেকে গত বছরের অক্টোবরে বরখাস্ত করা হয়। এর দুই মাস আগে বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক।

আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বিসিবির পরিচালক হন।

২১ আগস্ট পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি। ৯ মাসের বেশি সময় পর গত ২৯ মে ফারুকের পরিচালক পদে মনোয়ন বাতিল করে এনএসসি। এর আগের দিন বিসিবির ৮ পরিচালক তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে এনএসসিতে চিঠি দেন।

চিঠিতে ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। যার মধ্যে ছিল কারও সঙ্গে আলোচনা না করে হাথুরুসিংহেকে একক সিদ্ধান্তে বরখাস্তের অভিযোগও। বৃহস্পতিবার রাতে এনএসসি ফারুককে দেওয়া মনোনয়ন বাতিল করলে স্বয়ংক্রিয়ভাবে বিসিবি সভাপতি পদ থেকে অপসারিত হন।

ইএসপিএন ক্রিকইনফোয় ফারুকের অপসারণের খবরটি লিংকডইনে শেয়ার করেছেন হাথুরুসিংহে। পেশাজীবীদের প্ল্যাটফর্মটিতে নিজের অ্যাকাউন্টে খবরটি পোস্ট করে বাংলাদেশ দলের সাবেক কোচ লিখেছেন, ‘আমার বিদায়টি এখন বৃহত্তর ঘটনার একটি অংশ-ইএসপিএনক্রিকইফোর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।’

এরপর লিখেছেন, ‘এমনিতে আমি চাই, আমার কাজই আমার হয়ে কথা বলুক। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশের ক্রিকেটে আবারও আলোচনায় এসেছে আমার নাম।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের পেছনে একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি, যেখানে বোর্ডের যথাযথ পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’ লেখার শেষ অংশে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই কোচ লিখেছেন, ‘স্বচ্ছতা, প্রক্রিয়া আর সম্মান-মাঠে হোক বা মাঠের বাইরে-এই মূল্যবোধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত ১৭ অক্টোবর বিসিবি অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের কারণ দেখিয়ে হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে। পরদিনই ঢাকা ছেড়ে যাওয়ার পর গণমাধ্যমে পাঠানো একটি লিখিত বিবৃতিতে হাথুরুসিংহে বরখাস্ত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট