1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

পাকিস্তান পৌঁছেছে টাইগারদের প্রথম বহর

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের ১০ সদস্যের স্কোয়াড। বাকিরা যাবেন আগামীকাল সোমবার।

রোববার লাহোরে পৌঁছানো সদস্যদের মধ্যে আছেন- হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য।

উভয় দল আগামী ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে এবং ম্যাচের আগের দিন (২৭ মে) দুই অধিনায়ক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষটি ১ জুন। সব ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে।

মূলত, দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ দল গেল ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। আর সিরিজটি ছিল পাঁচ ম্যাচের, যার প্রথমটি ২৫ মে ফয়সালাবাদে হওয়ার কথা।

কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে নিরাপত্তা ও লজিস্টিক কারণে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং সব ম্যাচই লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশ স্কোয়াডের দুই সদস্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ শুরুতে স্কোয়াডে না থাকলেও সৌম্য সরকারের পিঠের ইনজুরি তাকে দলে জায়গা করে দিয়েছে। নাম প্রত্যাহার করায় এই সিরিজে নেই পেসার নাহিদ রানা।

আজ রাত সাড়ে ৮টায় পিএসএলের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামবে রিশাদ-মিরাজের লাহোর কালান্দার্স। এই ম্যাচ শেষ করেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন দুই টাইগার ক্রিকেটার। আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি জাতীয় দলে যুক্ত হবেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট