1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন করা ২১ নারী-পুরুষ আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

বুধবার গভীর রাতে জয়ধরভাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৫৭/১০-এস বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,আটককৃতদের থানায় হস্তান্তর ও বিধি অনুযায়ী মামলার কার্যক্রম চলমান রয়েছে। তবে অপ্রাপ্তরা শিশুরা মামলার বিষয়ে আসবেনা। থানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবেন। আমরা বিএসএফকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছি তারা অস্বীকার করেছে।

বিজিবি জানায়,আটক ২১ জনের মধ্যে পুরুষ ২,মহিলা -৬ এবং শিশু ১৩ জন তারা সবাই বাংলাদেশি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা ১০ বছর ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। সেখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে গুজরাট এলাকা থেকে আটক করে,পরে বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং কলকাতা হতে রাতে ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে গেইট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

আটককৃতরা হলেন,খুলনা আমবাড়িয়া মাজিরগাতি এলাকার ইসরাইল ফকিরের স্ত্রী আলেয়া (৫৫),ইসরাইলের ছেলে রব্বিল ফকির,তার স্ত্রী শিমলা (১৯),তাদের সন্তান আলিশা (০৩) ও আয়ান (০৩ মাস)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মোঃ আশিক সরদারের স্ত্রী রোজি (৩৯)তার ছেলে রানা (১৭),মেয়ে আয়েশা (০৪)। একই গ্রামের ইব্রাহিম ফকিরের স্ত্রী হেলেনা (২৭) তার মেয়ে রোজিনা (৮) ছেলে ইসমাইল (৫)।

খুলনা গাজির হাট এলাকার ফরহাদ শেখ এর স্ত্রী স্বপ্না (২৯) তার মেয়ে ফারজানা (১২), আফসানা (৯),মরিয়ম (৩)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মো.আজি,তার সন্তান কুলসুম (১০),রহমান (৬),রেহমান (৫),আফরিন (৩) ও রেহমাত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট