1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল হিসাবরক্ষক অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারীর, আহত-৩

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোয়াজ্জেম সরকার রুবেল ,দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষক অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৯ মে ২০২৫) সকাল ৫টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই সরকারি প্রশিক্ষণে অংশ নিতে রংপুর যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন—অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ইমরুল হোসেন (৪৫), কর্মকর্তা দেলোয়ার হোসেন (৫০) এবং মাইক্রোবাসচালক মানিক হোসেন।
আহতরা হলেন—ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ধানঘড়া এলাকার নাহিদ হোসেন (৩২)। আহত তিনজনই ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষক অফিসের ৭ জন কর্মকর্তা-কর্মচারী নোয়া মাইক্রোবাসে করে রংপুরে একটি সরকারি ট্রেনিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, “দুর্ঘটনাটি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। নিহতরা সবাই ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট