1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ভয় দেখানো আরব আমিরাতকে হারাল বাংলাদেশ

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

বড় লক্ষ্য তাড়ায় নেমে দারুণ লড়াই করলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। টপ অর্ডার ব্যাটারদের দারুণ লড়াইয়ে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছিল। সেই অস্বস্তি দূর করে দিলেন পেসাররা। বিশেষ করে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, তরুণ তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। শেষ ১০ রানে আরব আমিরাতের ৫ ব্যাটারকে ফিরিয়ে প্রথম ম্যাচে ২৭ রানে জয় তুলে নিলেন লিটন-মোস্তাফিজরা।

শারজাহ স্টেডিয়ামে শনিবার রাতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন সেঞ্চুরি করেন। জবাবে আরব আমিরাত ইনিংসের শেষ বলে ১৬৪ রানে অলআউট হয়েছে।

ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে ওপেনার তানজিদ তামিম ও তিনে নামা অধিনায়ক লিটন দাসকে হারায়। তানজিদ ৯ বলে এক চার ও একটি ছক্কার শটে ১০ রান করে ফিরে যান। লিটন এক ছক্কায় ৮ বলে ১১ রান করেন।দলের রান তখন ৫.১ ওভারে ৪৯।

সেখান থেকে পারভেজ ইমন ও তাওহীদ হৃদয় ৫৮ রানের জুটি গড়েন। হৃদয় ফিরে যান ১৫ বলে ২০ রান করে। তবে শুরু থেকে হাত খুলে খেলা ইমন দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। তিনি ৫৩ বলে ১০০ রান পূর্ণ করেন। মুখোমুখি হওয়া পরের বলে আউট হয়ে ফেরেন। তার ব্যাট থেকে নয়টি ছক্কা ও পাঁচটি চারের শট আসে।

২০১৬ সালে তামিম ইকবালের পর বাংলাদেশ দ্বিতীয় ব্যাটার হিসেবে  আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ইমন। তামিম ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রান করেছিলেন।

জয়ের লক্ষ্যে নেমে ভালো শুরু করে স্বাগতিক আরব আমিরাত। ৩.৫ ওভারে ৪০ রানে প্রথম উইকেট হারায় তারা। ১১তম ওভারে ১০৩ রানে তৃতীয় উইকেট হারানো পর্যন্ত ম্যাচে ছিল তারা। কিন্তু ১৩.১ ওভারে দলের ১৩৪ রানে রাহুল চোপড়া ফিরতেই ম্যাচ হাতছাড়া হয় তাদের।

আমিরাতের হয়ে ওপেনার ও অধিনায়কত্ব ফিরে পাওয়া মোহাম্মদ ওয়াসেম ৩৯ বলে ৫৪ রান করেন। রাহুল ২২ বলে ৩৫ ও আসিফ খান ২১ বলে ৪২ রান যোগ করেন। বাংলাদেশ পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। মুস্তাফিজ ২ উইকেট নিলেও ৪ ওভারে দেন ১৭ রান। তানজিম সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট দখল করেন। শেখ মাহেদি ৪ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট দখল করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট