1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

১৭ মে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

ভারত-পাকিস্তান সংঘাতে পড়ে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াচ্ছে। দুই দেশের সম্মতিতে যুদ্ধবিরতির পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

সোমবার (১২ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, আইপিএল ২০২৫ আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে এবং ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। টুর্নামেন্টের বাকি অংশ, যা ৯ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল, তা এখন ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ।

নতুন সূচি অনুযায়ী মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৩টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ। প্লে-অফের নির্দিষ্ট ভেন্যু পরে ঘোষণা করা হবে। আপাতত তারিখ জানা গেছে-২৯ মে (কোয়ালিফার ১), ৩০ মে (এলিমিনেটর), ১ জুন (কোয়ালিফার ২), ৩ জুন (ফাইনাল)।

মোট ১৭টি ম্যাচের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পুনর্নির্ধারিত ম্যাচ। ৮ মে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে জয়পুরে আবার সম্পূর্ণভাবে খেলা হবে।

টুর্নামেন্টের পুনরারম্ভের ম্যাচ হবে ১৭ মে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্ট পুনরায় শুরুর আগে তারা সরকার, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য প্রধান অংশীজনদের সাথে বিস্তৃত পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট