1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ভালোবেসে বিয়ের দুই বছরের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ভালোবেসে বিয়ের দুই বছরের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাথী আকতার (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে আটক করা হয়।
নিহত গৃহবধূর বাবা হাকিমুল হক বলেন, ‘দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আমার মেয়েকে বিয়ে করে আব্দুস সালাম রতন। বিয়ের পর জানতে পারি, জামাই নিয়মিত মাদক সেবন করে। মেয়েটাকে অত্যাচার করত খুব। তিন মাস আগেও একবার গলা চেপে হত্যার চেষ্টা করে। তখন মেয়ে ওর নানার বাড়িতে আশ্রয় নিয়েছিল। পরে ক্ষমা চেয়ে আবার মেয়েকে তাঁর স্বামীর বাড়িতে নিয়ে যায় জামাই ও তার পরিবারের লোকেরা।’
হাকিমুল হক আরও বলেন, ‘আজ দুপুরে মেয়েকে হাসপাতালে নিয়ে আসছে শুনে ছুটে আসি। এসে দেখি মেয়ে মারা গেছে। মেয়ের গলায় অসংখ্য দাগ রয়েছে। আমার ধারণা আমার মেয়েকে গলা চেপে হত্যার পর হাসপাতালে নিয়ে এসেছে।’
গৃহবধূর নানি নুরজাহান বলেন, ‘মাদক সেবন করে রাতের বেলা প্রায়ই গলা চেপে ধরত আব্দুস সালাম রতন। বেশ কয়েকবার আমাকে জানিয়েছে সাথী। তবে একেবারে মেরে ফেলবে, এটা কেউ ভাবিনি। দুজনে তো প্রেম করে বিয়ে করেছে।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর যৌতুক দেয়নি সাথীর পরিবার। এ নিয়ে কলহ লেগেই ছিল শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে। এদিকে টাকা দেওয়ার জন্য মাদক সেবনের অভ্যাস ছাড়ার শর্ত দিয়েছিলেন সাথীর বাবা। কিন্তু এর মধ্যে আজ দুপুরে হঠাৎ বাড়ি থেকে গৃহবধূকে ইজিবাইকে তুলে স্বামীসহ পরিবারের লোকেরা হাসপাতালের দিকে নিয়ে যান। এ সময় গৃহবধূর স্বামী আব্দুস সালাম রতন ও তাঁর বাবা আবু হককে বলতে শোনা যায়, সাথী গলায় ফাঁস দিয়েছে।
আটক আব্দুস সালাম রতন উপজেলার পাড়িয়া ইউনিয়নের বঙ্গভিটা গ্রামের আবু হকের ছেলে। গৃহবধূ সাথী আকতার উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলবাড়ী গ্রামের হাকিমুল হকের মেয়ে। বিষয়টি বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রতন কুমার নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর বাড়িঘর ছেড়ে পালিয়েছেন নিহত গৃহবধূর শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা। বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রতন কুমার জানান, গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট