1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আর্সেনালকে বিদায় করে ফাইনালে পিএসজি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

গোলের ক্ষুধায় দাপুটে শুরু করল আর্সেনাল। দারুণ কয়েকটি সুযোগও পেল তারা; কিন্তু পারল না কাজে লাগাতে। এরপরই পাল্টা আঘাত হানল পিএসজি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ল আরও। সুযোগ হারানোর মিছিলে শেষ দিকে একটি গোল ফিরিয়ে দিতে পারলেও, লড়াইয়ে ফিরতে পারল না মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্নে ফাইনালে উঠল প্যারিসের দলটি।

পার্ক দ্য প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে পিএসজির জয় ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-১। মিউনিখের ফাইনালে দলটির প্রতিপক্ষ ইন্টার মিলান।

২৭তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন রুইস। স্প্যানিশ এই মিডফিল্ডার ফ্রি কিক থেকে বক্সে আসা বল বুক দিয়ে নামিয়ে বুলেট গতির শটে জালে জড়ান। আর্সেনাল গোলকিপার বল নাগালেই পাননি।

দ্বিতীয়ার্ধে নামার পর আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে আর্সেনাল। ৬৪তম মিনিটে গোলের প্রবল সম্ভাবনাও জাগান বুকায়ো সাকা। তবে তার জোরাল শট এক হাত দিয়ে প্রতিহত করে দেন দোন্নারুম্মা।

ম্যাচের ৭২তম মিনিটেই ম্যাচের দ্বিতীয় গোলটি পেয়ে যায় পিএসজি। বদলি নামা উসমান দেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জোরাল শটে বল জালে পাঠান হাকিমি। দুই লেগ মিলিয়ে পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

হারের কাছাকাছি পৌঁছে যাওয়া আর্সেনালকে ৭৬ মিনিটেই কিছুটা আলোর রেখা এনে দেন সাকা। মারকিনিওসের সঙ্গে একপ্রকার শারিরীক লড়াইয়ে জিতে লিয়ান্দ্রো ত্রোসার বল বাড়ান সাকার দিকে। প্রথম চেষ্টায় না পারলেও দ্বিতীয়বারে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ম্যাচ শেষেরে বাঁশি বাজে আর্সেনালের সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা নিয়েই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট