1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মিঠাপুকুর থেকে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী রোকসানা হত্যাকান্ডের মূলহোতা সোহাগ গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এবং র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর একটি যৌথ আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইমাদপুর তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী রোকসানা(২০)’কে গলা কেটে ও আগুন দিয়ে হত্যাকান্ডের মূলহোতা আসামি সোহাগ মিয়া (২৬)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।আ সামি সোহাগ ও ভিকটিম রোকসানা সম্পর্কে স্বামী স্ত্রী। বিবাহের পর হতে আসামি সোহাগ মিয়া ভিকটিমকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত। গত ২০/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকার সময় ভিকটিমের পাশের রুমের ভাড়াটিয়া মহিমা আক্তার ভিকটিমের বড় বোন রওশনারাকে মোবাইলে ফোন করে জানায় যে, ভিকটিম রোকসানা মারা গেছে। খবর পেয়ে ভিকটিমের বড় বোন রওশনারা ভিকটিমের টঙ্গাবাড়ির ভাড়া বাড়িতে গিয়ে ভিকটিমের শরীরে বিভিন্ন দাগ, গলায় কাটা ও আগুনে পুড়া অবস্থায় দেখতে পান। আশুলিয়া থানা পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ জানাইলে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছাইয়া ভিকটিমের পরিবারে উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ প্রেরন করেন। এ সংক্রান্তে ভিকটিমের বড় বোন রওশনারা বেগম (৩০) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে । গত ৩০-০৪-২০২৫ তারিখ র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ও র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর একটি যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইমাদপুর তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার চাঞ্চল্যকর রোকসানা(২০) হত্যাকান্ডের মূলহোতা আসামি সোহাগকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট