1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নবীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন,নবীনগর  প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে উপজেলা শ্রমিক দলের আহবায়ক পদপ্রার্থী গোলাম মোস্তফা ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নবীনগর পৌর বাসস্ট্যান্ডে একত্রিত হন। পরে বিকাল ৫ টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে র‍্যালির উদ্বোধন করেন।
র‍্যালিটি পৌর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবীনগর আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। পথসভায় গোলাম মোস্তফার সভাপতিত্বে ইকবাল হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, আশরাফ হোসেন রুবেল, মামুন কমিশনার, রুবেল আকরাম, আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান সাঈদ, আপেল মাহমুদ, আরিয়ান জাহিদ,গোলাম সামদানি হৃদয়,আমিন আহমেদ সজিব,আবুল কাশেম এবং মো:দেলোয়ার হোসেন সহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে নবীনগরের মাটি ও মানুষের নেতা কাজী নাজমুল হোসেনের পক্ষে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সমর্থন করে আসছিল এবং তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট