1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মেসি-সুয়ারেজের ব্যর্থতায় বিদায় নিশ্চিত হলো মায়ামির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিল ইন্টার মায়ামি। কিন্তু শেষটা ভালো করতে ব্যর্থ মেসি-সুয়ারেজরা। কনকাকাফ চ্যাম্পিয়নস শিপের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল তারা। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে মায়ামি। এতে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্লাবটি।

বৃহস্পতিবার (১ মে) সকালে ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো তারা।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। তার ফলও পেয়ে যায় ম্যাচের নবম মিনিটে। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। প্রথমার্ধ শেষ হয় মায়ামির এক গোলের লিড নিয়েই। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা।

কিন্তু দ্বিতীয় হাফে উল্টো মায়ামির উপর চেপে বসে ভ্যাঙ্কুভার। ৫১তম মিনিটে সমতায় ফেরে তারা। গোল করেন ব্রায়ান ওয়াইট। তার দুই মিনিট পরই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা। এবার স্কোরার পেদ্রো ভিতা।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। বিপরীতে ৭১তম মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি। সাব্বির পাস থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। এতে ফাইনালের টিকিট নিয়ে মাঠ ছাড়ে ভ্যাঙ্কুভারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট