1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ

পেহেলগাম হামলার সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনারা

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর অভিযোগে দুই ব্যক্তির বাড়ি ভেঙে দিয়েছে ভারতীয় সেনারা। খবর আল জাজিরার।

ভারতীয় পুলিশ বলছে, হামলাকারীরা পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি অংশ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) সদস্য। পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় দোষীদের ধরতে ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে।

ভারতীয় কর্তৃপক্ষ তিন সন্দেহভাজনের স্কেচ সম্বলিত ওয়ান্টেড পোস্টার প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছেন আদিল হুসেন থোকার, একজন সন্দেহভাজন কাশ্মীরি বিদ্রোহী এবং দুই পাকিস্তানি নাগরিক ‘আলী ভাই’ ও হাশিম মুসা। আরেক সন্দেহভাজন বিদ্রোহী আশিফ শেখকেও খুঁজছে নিরাপত্তা বাহিনী।

হামলার পর জিজ্ঞাসাবাদের জন্য দুই সন্দেহভাজন বিদ্রোহীর পরিবারের সদস্যদেরও আটক করা হয়েছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা ও তাদের স্বজনরা।

আশিফ শেখের বোন ইয়াসমিনা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কাশ্মীরের দক্ষিণ ত্রাল এলাকায় তাদের বাড়ির আশপাশের এলাকা সেনারা ঘিরে ফেলে। একজন সৈন্য আমাদের বাড়ির মাটির দেয়াল টপকে ঢুকে পড়েন, যিনি কেবল একজনের নাম বলছিলেন।

ইয়াসমিনা আরও বলেন, কিছুক্ষণ পর একটি ভয়ঙ্কর বিস্ফোরণে বাড়িটি ধসে পড়ে। ভেতরে সবকিছু ধ্বংস হয়ে যায়। ঐ সময় বাড়ির ভেতরে কেউ ছিল না।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার ভোরে সৈন্যরা পার্শ্ববর্তী বিজবেহারা এলাকায় সন্দেহভাজন আদিল হুসেন থোকারের পারিবারিক বাড়িটিও একইভাবে ধ্বংস করে দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থাকে এএফপি বলেন, ‘দুজনেই (সন্দেহভাজন বিদ্রোহী) তিন থেকে চার বছর ধরে সক্রিয় ছিলেন এবং টিআরএফের সদস্য, যা এলইটির একটি শাখা।’

‘তারা নিরাপত্তা বাহিনীর ওপর পূর্ববর্তী হামলার সঙ্গেও জড়িত ওয়ান্টেড জঙ্গি (বিদ্রোহী)’, যোগ করেন ওই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট