1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

গ্রিড বিপর্যয়ের কারণ জানাল বিদ্যুৎ মন্ত্রণালয়

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। রামপাল-পায়রাসহ ছয়টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২০টি জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

রোববার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার উপকেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার এবং গোপালগঞ্জ উপকেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুটি সার্কিটের মধ্যে সাময়িক শর্ট-সার্কিটের কারণে স্বয়ংক্রিয় সুরক্ষাব্যবস্থার অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে মন্ত্রণালয় ও পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী।

শর্ট-সার্কিটের ফলে পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র, বরিশালের ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ভোলার নতুন বিদ্যুৎ ও পুরনো বিদ্যুৎকেন্দ্র এবং কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের ৫০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে মোট ২ হাজার ২৭৭ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার বিকেল ৫টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল ১৪ হাজার ৫২০ মেগাওয়াট এবং ফ্রিকুয়েন্সি ছিল ৫০ দশমিক ৪ হার্জ, যা স্বাভাবিক ছিল। কিন্তু ৫টা ৪৫ মিনিটে আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনে ফল্টের কারণে খুলনা ও বরিশাল অঞ্চলের যশোর, বেনাপোল ও নোয়াপাড়া উপকেন্দ্র সংশ্লিষ্ট ১০টি জেলায় সাময়িক বিদ্যুৎ বিচ্যুতি ঘটে।

তবে ঈশ্বরদী-ভেড়ামারা-ঝিনাইদহ ২৩০ কেভি লাইন সচল থাকায় ভেড়ামারা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল ও চুয়াডাঙ্গার বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। এই লাইন ব্যবহার করেই দ্রুত প্রচেষ্টায় যশোর, বেনাপোল ও নোয়াপাড়া উপকেন্দ্রগুলো চালু করা হয়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের মধ্যে আমিনবাজার-গোপালগঞ্জ-আমতলী লাইন সচল হয় এবং রাত ৯টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট