1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষার্থীদের মাঝে ডিএনসির মাদকবিরোধী প্রচার সরাইল-অরুয়াইল সড়কে ভাড়ার নৈরাজ্য, অসহায় সাধারণ যাত্রী ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ

বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও ধারণ করলে ব্যবস্থা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনক্রুদের মধ্যে কিছু সংখ্যক লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে উক্ত ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক হাসিনা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পবিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের নিকট হতে চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করাসহ বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এক্ষেত্রেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়,পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারগণ উক্ত কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় বর্ণিত কর্মকাণ্ডের দায়ভার সংশ্লিষ্ট পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারও বহন করবেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ অফিস আদেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট