1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষার্থীদের মাঝে ডিএনসির মাদকবিরোধী প্রচার সরাইল-অরুয়াইল সড়কে ভাড়ার নৈরাজ্য, অসহায় সাধারণ যাত্রী ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ

বিমানবন্দরে ভিআইপি মর্যাদায় সেবা পাবেন প্রবাসীরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা। আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না।

বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা দেওয়া হবে। প্রবাসীদের দেশে আসা-যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয় আমরা সেই ব্যবস্থা করবো।

উড়োজাহাজে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উড়োজাহাজে পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কীভাবে সহজে পণ্য পরিবহন করা যায়, তা নিয়েও আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, সাধারণত যাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়া হয়। তবে এখন আমরা উড়োজাহাজে পণ্য পরিবহনকেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি।

প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইনে করা হচ্ছে। এক্ষেত্রে তিনি প্রবাসীদের সরকারকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট