1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে লাভ নেই,আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না- ইকবাল হাসান মাহমুদ টুকু

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে লুটেরা দুর্নীতিবাজ,অসভ্যদের দল,ছাত্র জনতার গণআন্দোলন গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে,পালিয়ে যাওয়ার জন্য নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা চল্লিশ মিনিট সময়ও পায়নি,যে দলের নেতাপাতি নেতা সবাই জনরোষ থেকে বাঁচতে আত্নগোপনে চলে যায়,পালিয়ে যায়, সেই গণহত্যাকারী পলায়নকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে কোন লাভ নেই, আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। শুক্রবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,আল্লাহর বিচারই শেষ বিচার,বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল, তিনি সুস্থ শরীরে পায়ে হেটে জেল গিয়েছিলেন,তাকে অমানবিক নির্যাতন,নিপীড়ন করা হয়েছিল, তিনি এমন অসুস্থ হয়ে পড়েছিল যে, হুইলচেয়ারে বসে বের হয়েছিলেন। বেগম খালেদা জিয়া শত নির্যাতন নিপীড়নেও আপোষ করেননি, তিনি বীরের বেশেই জেল থেকেই মুক্তি পেয়ে রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নিতে গেছেন। তিনি কাজিপুর বাসীর উদ্দেশ্যে বলেন,আপনারা ৫০ বছর আওয়ামী লীগের ভয়ে কথা বলতে পারেননি,ভোট দিতে পারেননি,আপনাদের সকল অধিকার হরণ করা হয়েছিল, এখানে আওয়ামী লীগের জমিদারী ছিলো,আওয়ামী লীগ ছাড়া অন্য দল কাজিপুরে নিষিদ্ধ ছিলো,৫ আগষ্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে,এখন আর আপনাদের কোন ভয় নেই,আগামীতে যখন নির্বাচন হবে,আপনারা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
জনসভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য,দেশের মানুষের জন্য রাজনীতি করে,গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভয় পান কেন,নির্বাচন দিলেই বিএনপির বিপুল জনপ্রিয়তা বুঝতে পারবেন । তিনি আরও বলেন আওয়ামী লীগের লুটেরাদের হাতে কালো টাকা রয়েছে,তারা কালো টাকা দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পায়তারা করতে চায়,কিন্ত সংগ্রামী জনগণক সদাজাগ্রত রয়েছে, তারা গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দিবে না।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসানের যৌথ পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট