1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

সেচ নিয়ে বিরোধে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর,লুটপাট,আহত-৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়িঘর ভাঙচুর, গাছ কাটা , লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,আনিপুর গ্রামে তামুক খেতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। এ সময় আসাদ গ্রুপের নেতৃত্বে একদল সশস্ত্র লোক সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

হামলাকারীদের নামের তালিকা অনুযায়ী:
তালের মন্ডল (৬৫), সাইদ (৪০), সাইন (৩৫), সাজেদুল (৩২), কুদ্দুস মন্ডল, মাজেদুল (৪০), আলম (৬৫), আলমগীর (৩৫), জাহাঙ্গীর (৪০), আজিজ (২৮), নাজিম উদ্দিন (৭০), ঝন্টু (৪০), আমিরুল (৩৫), ইকবাল (৩৫), রানা (৩০), রনি (৩০), রবি (৩২), মমিন (২৫), তাসলিম (৩৮), মুস্তাফা (৩৫) সহ শতাধিক ব্যক্তি বাড়িঘর ভাঙচুর, লুটপাট, গবাদি পশু লুট এবং ফলের গাছ কাটাকাটি করে।

এ হামলায় আহত হন —
দবির (৫৫), লালটু (৪০), মানিক (৩৫), রাফিজ (৩৫), রফিক (৩০), বাপ্পী (২৮) ও হুসাইন (১৬)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

এ ঘটনার পর স্থানীয়রা জানান, হামলার সময় থানা পুলিশকে একাধিকবার ফোন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে হামলাকারীরা এলাকা ছেড়ে চলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রাম্য কিছু প্রভাবশালী মাতব্বর পুলিশকে জানান, “গ্রামে কিছুই ঘটেনি”। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, হামলার নেপথ্যে থাকা ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দাবি করেছেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট