1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যত ধ্বংস করে দিয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করে বিসিবি।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাথুরুসিংহে। তার ভাষায়, ‘তারা আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার কোনো সুযোগ দেয়নি। শুধু অভিযোগের ভিত্তিতে আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে।’

সেই সময়কার রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগও তুলে ধরেছেন হাথুরুসিংহে। জানান, বরখাস্ত হওয়ার পর তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছিলেন। ‘সাধারণত আমার সঙ্গে একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী থাকত। কিন্তু ওই দিন শুধু ড্রাইভার ছিল। তখনই বুঝেছিলাম, কিছু একটা ঘটেছে।’

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে টিভিতে নিজের চাকরিচ্যুতির খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ব্যাংক ম্যানেজারও তাকে সতর্ক করে বলেন, রাস্তায় বের হলে বিপদ হতে পারে। পরে এক বন্ধুর সহায়তায় টুপি ও হুডি পরে মধ্যরাতের ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন এই শ্রীলঙ্কান কোচ।

নাসুমের ঘটনার ব্যাখ্যায় হাথুরু বলেন, ‘আমি কাউকে চড় মারিনি। আসলে আমি ব্যাটসম্যানদের গ্লাভস পাঠাতে বলছিলাম, তাই পিঠে হালকা টোকা দিই। এটাকে চড় বলা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।’

এই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ নিক পোথাস ও স্পিন কোচ রঙ্গনা হেরাথও। হেরাথ বলেন, ‘বিশ্বকাপে তার চারপাশে সবসময় ক্যামেরা ছিল। এমন কিছু ঘটলে তার ভিডিও বের হতোই।’ পোথাস যোগ করেন, ‘এটা খুবই স্পষ্ট যে, কেউ হয়তো তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে এ ধরনের অভিযোগ এনেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট