1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত শতাধিক

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানের দারফুর অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে দুটি হামলায় অন্তত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ২০ শিশু ও ৯ জন ত্রাণকর্মী রয়েছেন। খবর আল-জাজিরার।

সুদানে নিযুক্ত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টিন এনকুয়েটা-সালামি শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে জানান, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল-ফাশার এবং এর আশপাশে জামজাম ও আবু শোরুক ক্যাম্পে এই বর্বর হামলা চালায়।

শুক্রবার ও শনিবার দুই দফায় হামলা চালানো হয়। হামলায় জামজাম ক্যাম্পে অবস্থিত একটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছিলেন এমন ৯ জন ত্রাণকর্মী নিহত হন।

জাতিসংঘ জানিয়েছে, জামজাম ও আবু শোরুক ক্যাম্পে ৭ লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন, যারা ইতোপূর্বে দারফুরে সংঘর্ষের কারণে ঘরছাড়া হন।

ক্লেমেন্টিন আরও বলেন, “এটি একটি ভয়াবহ এবং অগ্রহণযোগ্য নতুন মাত্রার সহিংসতা, যা প্রায় দুই বছর ধরে চলমান সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষ ও ত্রাণকর্মীদের ওপর ধারাবাহিক হামলার অংশ।”

তিনি আরও বলেন, “যারা এই বর্বর হামলা চালাচ্ছে, আমি তাদের আহ্বান জানাই—এই নৃশংসতা বন্ধ করুন।”

সুদানের চিকিৎসকদের সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, জামজাম ক্যাম্পে রিলিফ ইন্টারন্যাশনাল পরিচালিত একটি হাসপাতালে আএসএফ হামলা চালালে সেখানে কর্মরত ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন চিকিৎসক মাহমুদ বাবাকের ইদ্রিস এবং সংগঠনটির আঞ্চলিক প্রধান আদম বাবাকের আবদুল্লাহ।

রিলিফ ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে, তাদের মোট ৯ জন কর্মী নিহত হয়েছেন, যাদের হত্যা করা হয়েছে একটি ‘লক্ষ্যভিত্তিক হামলার’ মাধ্যমে। হামলায় তাদের ক্লিনিক, কেন্দ্রীয় বাজার ও শত শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

জামজাম ও আবু শোরুক এলাকাকে বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি ‘দুর্ভিক্ষ-ঝুঁকিপূর্ণ’ পাঁচটি এলাকার মধ্যে রেখেছে।

সুদানের চলমান যুদ্ধ বিশ্বে সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে, যেখানে প্রায় ২৫ মিলিয়ন মানুষ—অর্থাৎ দেশের অর্ধেক জনসংখ্যা—চরম খাদ্য সংকটে ভুগছেন।

সম্প্রতি আরএসএফ বাহিনী এল-ফাশারে হামলা আরও বাড়িয়ে দিয়েছে। এটি দারফুর অঞ্চলের একমাত্র প্রাদেশিক রাজধানী যা এখনও তাদের নিয়ন্ত্রণের বাইরে। গত মাসে সুদানি সেনাবাহিনী জাতীয় রাজধানী খার্তুম পুনরুদ্ধার করার পর আরএসএফ এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে।

এদিকে, মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলতি মাসের শুরুতে এক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে—আরএসএফ বাহিনী দেশব্যাপী গৃহযুদ্ধে নারীদের ওপর ভয়াবহ যৌন সহিংসতা ও গণধর্ষণ চালাচ্ছে, যা তাদের কৌশলের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট