1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

সেনবাগের সাবেক এমপি মোরশেদ আলম তার ছেলে সহ ৮৫ জনের নামে মামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মোরশেদ আলম ও তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল আলম দিপু ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, পৌরসভার সাবেক মেয়র ভিপি দুলাল ও ইউপি চেয়ারম্যান কানন,রিগান,সোহেল,গিয়াস উদ্দিন সহ ৮৫ জনের নামে সেনবাগ থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দিবাগত বৃহস্পতিবার গভীর রাতে এ মামলার ৪ নম্বর আসামি কাদরা ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান ও কাদরা ইউপি যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তায় পুলিশ পাহারায় নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলাটি দায়ের করেন সেনবাগ উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির হুমু। মামলা নং ৬ তারিখ ৯/৪/২৫ ইং।
এতে আরো আসামি করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মাজেদুল হক তানভীর (৩৫), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আক্কাস রতন (৫৩), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যডভোকেট মাহমুদুল হক পাটোয়ারি প্রকাশ লেবু (৬০), কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি জিয়াউল হক পাটোয়ারি প্রকাশ দুলু (৫৬), কাদরা ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কাদরা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন (৪০), মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম রিগান (৩৫), ডমুরুয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন কানন (৬০), নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল ওহাব (৫৫), ছাত্রলীগ নেতা আবু সোয়েব (৩০), নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন সোহেল (৫০),যুবলীগ নেতা আলমগীর (৫০),উপজেলা যুবলীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী (৫০), ডমুরুয়া ইউপির আওয়ামী লীগের সভাপতি বাকের হোসেন (৫০),ছাতারপাইয়া ইউপি আওয়ামী লীগের সেক্রেটারী সোহরাব হোসেন সুমন (৪৩), খালেদ মোশারফ বাবু (৪০), ছাত্রলীগ নেতা রাব্বি (২৮), সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু নাছের ভিপি দুলাল (৪৭), রাশেল (৩০), পারভেজ প্রকাশ বোমা পারভেজ (৩০), সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ গোলাম কবির (৫৪), শাহিনুর আলম রাজিব (২৭), জামাল হোসেন (৫০), অজুনতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি সাহেব উল্যাহ মেম্বার (৫৫) সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, বিগত ২৪/১২/২০১৮ খ্রি: সকাল অনুমান সকাল সাড়ে ১০.সময় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর ইদ্রিস মাস্টারের পুরাতন বাড়ির প‚র্ব পাশে রাস্তার উপর সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে গনসংযোগের উদ্দেশ্যে কল্যান্দি বাজার হইতে যাত্রা শুরু করে সাহাপুর এলাকার প্রবেশ করার মুহ‚র্তে প‚র্ব পরিকল্পিত ভাবে ১ ও ২ নং বিবাদীর হুকুমে অপরাপর এজাহারনামীয় বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতাবদ্ধে হাতে চাপাতি, পিস্তল, লোহর রড, হকিস্টিক, লাঠি সোটা সহ মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ফারুকের পথ রোধ করে ককটেল ও হাত বোমা ফুটাইয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এবং প্রচার প্রচারনায় কাজে বাধা প্রদান করে ও বিএনপির ধানের শীর্ষের প্রার্থী জয়নুল আবদিন ফারুককে হত্যার চেষ্টা চালায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট