1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

তথ্য গোপনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার।

সোমবার (৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন নাসির। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স। দলটির একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেনও। উদ্বোধনী বোলারও ছিলেন তিনি। ১০ ওভার বল করে ৩১ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির। কিন্তু সেটির তথ্য গোপন করেছিলেন তিনি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী, এমন তথ্য গোপন করাও অপরাধ। পরবর্তীতে বিষয়টি তদন্তে গিয়ে সত্যতা পায় আইসিসি, এবং নিজের দোষ স্বীকারও করেন নাসির।

নিয়ম ভঙ্গের দায়ে আইসিসি তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে, যার মধ্যে ছয় মাস ছিল স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তির শর্ত পূরণ করায় রবিবার (৫ এপ্রিল) শেষ হয় তার নিষেধাজ্ঞার মেয়াদ। পরদিনই মাঠে ফিরলেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট