1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

অনিয়ম,দুর্নীতির অপরাধে সিলেট কর আইনজীবী সমিতি থেকে আইনজীবী কামাল আহমদ বহিস্কার

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:

সিলেট জেলা কর আইনজীবী সমিতির এক সদস্যের বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি ও সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোক্ত কর আইনজীবী ব্যক্তির নাম কামাল আহমদ তিনি সিলেট কর আইনজীবী সমিতির সদস্য। অভিযোগ সূত্রে জানায, তিনি দীর্ঘ দিন ধরে আইনজীবী সমিতি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ, কর দাতাদের নানা ভাবে হয়রাণী, নারী কেলেঙ্কারি, বিদেশে ছাত্র-ছাত্রী পাঠানো নামে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। এসব নানা ধরণের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় (২০২৪ইং) সিলেট কর আইনজীবী সমিতি’র বিদায়ী কমিটি সর্বসম্মতি ক্রমে আইনজীবী কামাল আহমদকে বহিস্কার করা হয়। বিদায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে ১৩ ফেব্রুয়ারী ২০২৫ইং বহিস্কার কার্যকর করা হয়। এ নিয়ে কর আইনজীবী সমিতি থেকে ইতিপূর্বে কামাল আহমদকে ২ বার বহিস্কার করে থাকে বলে জানা গেছে।
এ ব্যাপারে বর্তমান কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, ২০২৪ সালের বিদায়ী কমিটি আইনজীবী কামাল আহমদের বিরুদ্ধে নানা অনিয়ম এর কারণে বহিস্কার করেছেন, তাদের সিদ্ধান্তের আলোকে নতুন কমিটি কার্যকর করেছে, তিনি বহিস্কার হয়েছেন তার সত্যতা নিশ্চিত করনে।
সাধারণ সম্পাদক আইনজীবী ফজলুর রহমান শিপু আমাদের প্রতিবেদকে জানান, তিনি দীর্ঘ দিন ধরে কর আইনজীবী সমিতি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন বলে পূর্বের কমিটি তাকে সমিতি থেকে বহিস্কার করে গেছেন, আমরা নতুন কমিটি তা কার্যকর করেছি।
বহিষ্কৃত আইনজীবী কামাল আহমদের সাথে কথা বলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাংবাদিকদের নাক গলানোর অনূমতি আপনাকে কে দিয়েছে। তাছাড়া আপনি সিলেট কোন প্রেসক্লাবের সদস্য, আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কিছু যায়-আসে না।
আরো জানা যায়, কামাল আহমদ নিজের অপকর্ম ঢাকতে তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হয়ে বিভিন্ন নামে বেনামে কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও স্থানীয়, জাতীয় পত্রিকার কার্ড ব্যবহার করে অন্তরালে মানব প্রচার ব্যবসার অভিযোগ রয়েছে। বিদেশে মানব প্রচার কারতে গিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগের সিলেট জিন্দাবাজারস্থ এক নামি-দামী শপিং মহল থেকে তার নিজস্ব ট্রাভেলস এজেন্সি বন্ধ করে দিয়ে তাড়িয়ে দেয় মার্কেট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট