1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপ আয়োজকের নাম জানাল ফিফা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

 ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। গোটা বিশ্বেই ছড়িয়ে এই খেলাটির জনপ্রিয়তা। বিশ্বকাপ এলেই তাই চোখে পড়ে খেলাপ্রেমীদের নানা পাগলামি। সেই উন্মাদনা বাড়িয়ে দিতে এবার আগামী ২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপের আয়োজকের নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর সঙ্গে মিলে এই মেগা আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সেই আসর নিয়ে এরই মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে ফুটবলপ্রেমীদের মাঝে। তবে এবার জানা গেল, ছেলেদের বিশ্বকাপ আয়োজনের পর মেয়েদের ফুটবল বিশ্বকাপও আয়োজন করতে যাচ্ছে ফিফা। ২০৩১ নারী বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রে। এরপর নারী বিশ্বকাপের পরের আসর ২০৩৫ সালে হবে যুক্তরাজ্যে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার এই দুই বিশ্বকাপের স্বাগতিকের নাম ঘোষণা করেন। অবশ্য আগামী বছর ফিফা কংগ্রেসে বিষয়টি অনুমোদনের ব্যাপার আছে। তবে সেটা এখন কেবলই আনুষ্ঠানিকতা।

সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে ইনফান্তিনো জানিয়েছে, ২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাব করেনি। ২০৩৫ বিশ্বকাপের জন্যও একমাত্র বৈধ বিড যুক্তরাজ্যের।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্য গঠিত। খেলা হবে এই চার দেশেই। অন্যদিকে ২০৩১ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কনক্যাকাফ অঞ্চলের অন্য কোনো দেশ যুক্ত হতে পারে।

এ নিয়ে প্রথম দেশ হিসেবে তৃতীয়বার নারী বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ১৯৯৯ ও ২০০৩ টানা দুটি আসর আয়োজন করেছিল তারা। তাছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাদের।

অন্যদিকে যুক্তরাজ্য নারী বিশ্বকাপ আয়োজন করবে প্রথমবার। ছেলেমেয়ে মিলিয়ে সেখানে বিশ্বকাপ হবে ৬৯ বছর পর। সবশেষ ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

এদিকে নারী বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক ব্রাজিল। ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ৩২ দলের আসরে ম্যাচ হবে ৬৪টি। এরপর ২০৩১ আসর থেকে দল থেকে বেড়ে বিশ্বকাপ হবে ৪৮ দলের।

উল্লেখ্য, নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট