1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

মোদিকে যে উপহার দিলেন ড. ইউনূস

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের পর ব্যাংককের সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ২০১৫ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের একটি স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র উপহার দেন অধ্যাপক ইউনূস। সেই অনুষ্ঠানে মোদির হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন তিনি। আজকের উপহার হিসেবে সেই ছবিটিই তুলে দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর হাতে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদির সঙ্গে এটি অধ্যাপক ইউনূসের প্রথম বৈঠক। চলমান রাজনৈতিক টানাপোড়েন ও গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্কে কিছুটা জটিলতা দেখা দিলেও এই বৈঠকে উভয় নেতার মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগের দিন, গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে একই টেবিলে বসেন দুই নেতা। সেখানে তারা কুশল বিনিময় করেন। এই আয়োজনটি করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

উল্লেখ্য, বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান অধ্যাপক ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ গ্রহণ করতে যাচ্ছে সংগঠনটির পরবর্তী সভাপতির দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট