1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  পীরগাছায় ফায়ার সার্ভিসের অবহেলায়,আগুনে তিন বসতঘর পুড়ে ছাই তীব্র ক্ষোভ এলাকাবাসীর ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি, আলোচনায় ‘আর্ট’ চুক্তি ও রাশিয়ার তেল পৃথিবী থেকে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে হুমকি ট্রাম্পের পাটগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির মির্জাপুরে যুবলীগ নেতার আদালতে আত্মসমর্পণ ডিএনসির অভিযানে চোলাইমদ,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’ সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল মনসুর (ফরিদ চেয়ারম্যান)-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ (বুধবার) পালিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং আইনজীবী ফোরামের মহাসচিব, কলমাকান্দা দুর্গাপুরের জননেতা জনাব ব্যারিস্টার কায়সার কামালের পিতা মোস্তফা কামাল মনসুর ১৯৪৪ সালের ১৩ অক্টোবর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কৃষকদের কল্যাণসহ এলাকার উন্নয়নে তিনি এক অগ্রগামী ব্যক্তিত্ব ছিলেন।

২০২১ সালের ২ এপ্রিল তিনি সকলকে শোকের সাগরে ভাসিয়ে পরলোকগমন করেন। মৃত্যুর পরও তাঁর অবদান এলাকার মানুষের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক ছিলেন,সন্তানরা হলেন নাছিমা হক ঝরা, ব্যারিস্টার কায়সার কামাল ও সারোয়ার কামাল।

পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ নিজ এলাকায় নানা কর্মসূচির আয়োজন করেন। এ উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং এতিম ও দুস্থ শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এসব কর্মসূচিতে পরিবারের সদস্য, জেলা ও উপজেলার রাজনৈতিক সহকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত এই প্রয়াত নেতার স্মৃতি আজও উজ্জ্বল হয়ে রয়েছে সবার হৃদয়ে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট