1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড।

এঘটনায় নিহতের শ্বশুরবাড়ির লোকজনকে বাড়িতে পাওয়া যায়নি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্ৰামে এঘটনা ঘটে। জানা যায়, মেয়েটির শয়ন ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।নিহত গৃহবধূ সর্বানন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালুকবাজিত গ্ৰামের মোঃ লাল বাবুর স্ত্রী।

নিহত আন্না আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রূপচান আলীর মেয়ে। মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহতের বাবার বাড়ির লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়,মেয়েটির শ্বাশুড়ির সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ চলত। মেয়েটির স্বামী দীর্ঘদিন থেকে বিদেশ ছিল। প্রায় তিন মাস আগে তিনি বাড়িতে এসে অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে বলে জানা যায়। ঈদের দিন জনৈক এক মেয়ের সঙ্গে নিহতের স্বামীকে অনেকে বিভিন্ন  জায়গায় ঘোরাফেরা করতে দেখেছে বলে শোনা যাচ্ছে।

সেদিন রাতেই এরকম একটি আত্মহত্যার ঘটনা অনেকের মাঝে সন্দেহের সৃষ্টি করেছে। এঘটনায় নিহতের স্বামীকেও পাওয়া যায়নি। তবে জানা যায় বিদেশ যাওয়ার জন্য আজ তার ফ্লাইট রয়েছে।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, লাশ উদ্ধারপূর্বক মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট