1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

সৌদিসহ ১১ দেশে আজ ঈদ, মিসরসহ ১৪টিতে কাল

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

আজ রবিবার ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতসহ ১১টি মুসলিম দেশ। এদিকে, মিসর, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশে আগামীকাল সোমবার ঈদ উদযাপন হবে।

শনিবার (২৯ মার্চ) ১১টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ঈদ উদযাপন শুরু হয়েছে। তবে কিছু দেশে, যদি চাঁদ না দেখা যায়, তখন মঙ্গলবার ঈদ উদযাপিত হবে।

গতকাল মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, ফিলিস্তিনসহ কয়েকটি দেশ থেকে জানানো হয়, সেখানে চাঁদ দেখা গেছে, তাই আজ রবিবার ঈদ হবে। অন্যদিকে, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ৩০ রমজান পূর্ণ হবে, তাই তারা আগামীকাল ঈদ উদযাপন করবেন।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে ঈদ হবে সোমবার। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত এবং অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপন হবে।

ইরাকে, সুন্নি ও শিয়া কর্তৃপক্ষের মধ্যে ঈদ উদযাপনের বিষয়ে বিভেদ রয়েছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং শিয়া ধর্মীয় নেতা গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, ইরাকে সোমবার ঈদ হবে। তবে কুর্দিস্তান অঞ্চলে শনিবারই ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ যে ১১টি দেশ ঈদ উদযাপন করছে সেগুলি হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

আর যেসব দেশ সোমবার ঈদ উদযাপন করবে, সেগুলি হল- ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।

এদিকে আজ সন্ধ্যায় বাংলাদেশের চাঁদ দেখা কমিটির বৈঠক হবে এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল (সোমবার) ঈদ উদযাপন হতে পারে।

তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশেও পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় পান্থপথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া, মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায়ও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের অর্ধশত গ্রামেও ঈদ উদযাপন হচ্ছে। মাদারীপুরের ২৫টি গ্রামে ৩০ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।

প্রতিবছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়, এবং সৌদি আরবের সাথে মিল রেখে অনেক জায়গায় ঈদ উদযাপিত হয়, এবারও এর ব্যতিক্রম হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট