1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, খুশি যাত্রীরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বছর কয়েক আগেও নির্ধারিত সময়ের পরে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। কিন্তু সময়ের বদলে এখন যাত্রী নয়, ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আনা হচ্ছে ট্রেন রেক। ট্রেনের সিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে চিত্র দেখা গেছে। স্টেশন ঘুরে আরও দেখা যায়, স্টেশনের প্রতিটি প্লাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনোটাতে আবার অতিরিক্ত রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতটা সময় মেনে ট্রেন চলতে গত বছর কিছুটা দেখলেও আগে কখনও দেখিনি। আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। শিডিউল বিপর্যয়ে মানুষের ঈদযাত্রা হতো দুর্বিষহ। ট্রেনে এবারে ঈদ যাচ্ছে অনেকটা স্বস্তিতে।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, টিকিট সংগ্রহ করতে অনেকটা বেগ পেতে হলেও প্লাটফর্মে এসে ট্রেন পেতে কোনো বেগ পেতে হয়নি। নির্ধারিত সময় ৩০ মিনিটে আগে এসেও দেখলাম ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া আছে। গতকাল আমার দুজন বন্ধুরা গেছে, ওরাও জানিয়েছে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। ঈদের এমন ট্রেন যাত্রাটা বেশ ভালোই লাগছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট